কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বাইডেনের বাড়ির আকাশসীমায় ঢুকে পড়ল অজ্ঞাত বিমান

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের বাসভবন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের বাসভবন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির আকাশসীমায় রহস্যজনকভাবে একটি বিমান ঢুকে পড়েছে। অজ্ঞাত এই বিমান নজরে আসতেই সেটিকে প্রতিহত করতে ছুটে যায় মার্কিন যুদ্ধবিমান। গতকাল শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে বাইডেনের ডেলাওয়্যারের বাসভবনে এই ঘটনা ঘটে। খবর পলিটিকোর।

মার্কিন সিক্রেট সার্ভিসের জনসংযোগ দপ্তরের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, বেসামরিক এই বিমানটি শনিবার দুপুর ২টার দিকে বাইডেনের বাসভবনের সংরক্ষিত আকাশসীমায় ঢুকে পড়ে। তবে এর কিছুক্ষণ পরই বিমানটি নিরাপদে পাশের একটি বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার সময় বাইডেন বাড়িতেই ছিলেন।

তিনি বলেন, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে বিমানটি প্রতিহত করতে সেখানে যুদ্ধবিমান পাঠানো হয়। এরপর বেসামরিক বিমানটি পাশের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ ঘটনার কারণে মার্কিন প্রেসিডেন্টের চলাচল বাধাগ্রস্ত হয়নি।

তবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ওপরে কীভাবে একটি বেসামরিক বিমান চলে এলো, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এই ঘটনার নেপথ্যে মার্কিন এয়ার ট্রাফিকের কোনো গাফিলতি রয়েছে কিনা, তা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X