কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে মুখ খুললেন বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে এই যুদ্ধকে সামাজিক মাধ্যমে যেভাবে তুলে ধরা হয়েছে, তার সমালোচনা করে ওবামা বলেন, দুপক্ষের কেউই নিরপরাধ নয়।

গতকাল শনিবার (৫ নভেম্বর) সেভ আমেরিকা পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলি সম্প্রদায়ের ওপর হামাস যে হামলা করেছে তা ভয়াবহ। তবে এখন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাযেল যা করছে তা-ও অসহনীয়।

তিনি বলেন, (ফিলিস্তিন ইস্যু নিয়ে) কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদের প্রথমে মেনে নিতে হবে যে এখানে জটিল পরিস্থিতি বিরাজ করছে। বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে, তা ভয়াবহ। তাদের এমন কাজের পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। তবে এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে, আগে যেভাবে তাদের ভূখণ্ড জবরদখল করা হয়েছে তা অসহনীয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সমাধানের মতো উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করলেও তা করতে পারেননি তিনি।

গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে টিকটকভিক্তিক কার্যক্রমের সমালোচনা করে ওবামা বলেছেন, এর মাধ্যমে এই সমস্যার জটিলতা উপেক্ষা করা হচ্ছে। আপনি সত্য বলার ভান করতে পারেন। আপনি সত্যের একটা দিক বলতে পারেন। কিছু ক্ষেত্রে আপনি নিজেকে নৈতিকভাবে নির্দোষ রাখার চেষ্টা করতে পারেন। তবে এর মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তাই আপনি যদি এই সমস্যা সমাধান করতে চান, তাহলে আপনাকে পুরো সত্য মেনে নিতে হবে। আপনাকে স্বীকার করতে হবে যে কারও হাত পরিষ্কার নয়। আমরা সবাই কিছুটি হলেও এর সঙ্গে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X