কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এই কথার মাধ্যমে আসলে কী বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যা তলব করেছে যুক্তরাষ্ট্র।

নেতানিয়াহুর কাছে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা তলবের বিষয়টি ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম প্রথমে সামনে আনে। এরপর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের কাছে আরেকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া যুদ্ধ শেষে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা তুলে দিতে চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন নেতানিয়াহু। গতকাল শনিবার রাতে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনের বিরোধিতা করবে ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যা ইসরায়েলকে নির্মূলের শিক্ষা দেয়, সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা পর্যন্ত করেনি।

এর আগে গত শুক্রবার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে ইসরায়েলি সেনারা। নিরাপত্তা তদারকির জন্য আন্তর্জাতিক বাহিনীর ওপর নির্ভর করবেন না।

তার আগে গত সপ্তাহে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পর গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নেবে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১০

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১১

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১২

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৩

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৪

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৫

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৬

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৮

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৯

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

২০
X