কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক রিপাবলিকান নেতা

মার্কিন সিনেটর ও রিপাবলিকান নেতা টিম স্কট। ছবি : সংগৃহীত
মার্কিন সিনেটর ও রিপাবলিকান নেতা টিম স্কট। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর ও রিপাবলিকান নেতা টিম স্কট। গতকাল রোববার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান এই নেতা।

টিম স্কট বলেন, ‘আমি আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটাররা। আমি মনে করি তারা আমার উদ্দেশে পরিষ্কার বার্তা দিয়েছেন। তারা আমাকে বলছেন : এখন নয় টিম।’

এর আগে গত ২৮ অক্টোবর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছিলেন। এবার এ নির্বাচনের আগে দ্বিতীয় হেভিওয়েট রিপাবলিকান প্রার্থী হিসেবে সরে দাঁড়ালেন টিম স্কট। আগামী বছরের নভেম্বরে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় মাইক পেন্স বলেছিলেন, ‘আমরা সবাই জানি, লড়াইয়ে চড়াই-উতরাই থাকবে। তবে সময়টা এখন আমার নয়। এ জন্য অবশ্য আমার কোনো অনুশোচনা নেই।’

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুই অঙ্কের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X