কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাপার্টমেন্টে থেকে ট্রাম্পের বড়বোনের মরদেহ উদ্ধার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বোন। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বোন। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারির মৃত্যু হয়েছে। নিজের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

সূত্র জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টায় ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সূত্র আরও জানায়, ইমার্জেন্সি ক্রুরা এক ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্টের খবর পেয়ে সাহায্যের জন্য সেখানে যান। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বড় বোনের মৃত্যুর বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

ম্যারিয়্যান তিনি মেয়াদে ইউএস কোর্ট অব অ্যাপিলসে জ্যৈষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ দেন। সবশেষ ১৯৯৯ সালে বিল ক্লিনটন তাকে তৃতীয় তৃতীয় মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে নিয়োগ দেন।

বড়বোনের মৃত্যুর ঘটনায় চার ভাইবোনের তিনজনকেই হারালেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২২ সালের আগস্টে তার ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। এছাড়া তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বরে মারা যান। তিনিও হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X