কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদের ৩ শহরের ভোটকেন্দ্র পাহারার আহ্বান ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত।

২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে বিরোধী দল ডেমোক্র্যাটদের আধিপত্যের তিন শহরে ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য তিনি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, ফিলাডেলফিয়াসহ আরও দুই ডেমোক্র্যাটিক আধিপত্যের শহরে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। ট্রাম্প এ দিন লোয়ায় দুটি অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত ফলের জন্য ভোটকেন্দ্র পাহারা দেওয়া গুরুত্বপূর্ণ। তিনি মিশিগান, পেনসিলভানিয়া ও জর্জিয়া রাজ্যে তিনটি বড় শহরকে ডেমোক্র্যাটদের দূর্গ হিসেবে উল্লেখ করে সেখানে পাহারার কথা বলেন।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া গুরুত্বপূর্ণ। আপনাদের ডেট্রয়েটে যাওয়া উচিত, ফিলাডেলফিয়ায় যাওয়া উচিত, আটলান্টায় যাওয়া উচিত।

ট্রাম্প নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান কাদের উদ্দেশে করেছেন তা নিশ্চিত করে বলা হয়নি। তার নির্বাচনী প্রচারের এক সহযোগী বলেন, তিনি ভোট পর্যবেক্ষক এবং স্বেচ্ছাসেবকদের উদ্দেশে এ আহ্বান জানিয়েছেন। নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে তিনি এ আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০২১ জানুয়ারি পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ২০২০ সালে মার্কিন নির্বাচনে তিনি হেরে যান। এ নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে বিপাবলিকান প্রার্থীর দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১০

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১১

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১২

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৩

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৪

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৫

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৬

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৭

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৮

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৯

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

২০
X