কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার, কাঁদলেন উদ্ধারকারী দলের প্রধান

সংবাদ সম্মেলনে এড ক্যাসানো। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে এড ক্যাসানো। ছবি : সংগৃহীত

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকারী দল পেলাজিক রিসার্চ সার্ভিসেস। কীভাবে তারা টাইটানের সন্ধান পান, সে বিষয় জানাতে সংবাদ সম্মেলন করেন দলটির নির্বাহী কর্মকর্তা (সিইও) এড ক্যাসানো।

গত শুক্রবার হওয়া সংবাদ সম্মেলনে উদ্ধারকারী দলের অভিযান নিয়ে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ক্যাসানো বলেন, এ অভিযানে অংশ নেওয়া তার দলের সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

উত্তর আটলান্টিকের তলদেশে থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গত ১৮ জুন রওনা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয় টাইটান। পরে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ উদ্ধার অভিযান শুরু করে।

এরপর গত ২২ জুন মার্কিন কোস্টগার্ড জানায়, টাইটানের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উত্তর আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান ধ্বংস হয়েছে। এ ঘটনায় টাইটানের পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

ক্যাসানো বলেন, টাইটান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই তার দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরে তার প্রতিষ্ঠানের দূরচালিত ডুবোযান ওডিসিয়াস ৬কে টাইটানিকের ধ্বংসাবশেষের কাছে পৌঁছে যায়। এর কিছুক্ষণ পরই তারা টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পান।

ক্যাসানো বলেন, তাদের উদ্ধার কাজের পরিকল্পনাটি ছিল এমন, টাইটানকে খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আটকে রাখা। উদ্ধার কাজের চ্যালেঞ্জের মাত্রাটি ছিল চরম। পরে টাইটানের উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ তীরে আনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X