কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের নির্দেশে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা নিশানা করে এ হামলা হয়েছে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার সকালে ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়। বিষয়টি প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দেন তিনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার রাতে ইরাকের এরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। তাতে তিন সেনা আহত হন। এর পাল্টা জবাবে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন হামলায় আহত তিন মার্কিন সেনাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত সেনাদের পরিচয় বা তাদের জখম কতটা গুরুতর তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন।

ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পাল্টা জবাবে মঙ্গলবার সকালের হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা। তিনি জানান, ইরানসমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে জবাবদিহির আওতায় আনতে এবং তাদের হামলার ক্ষমতা কমানোও ছিল এ হামলার অন্যতম উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X