কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে সহায়তা দিলেন বাইডেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে আবারও সহায়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জরুরি ভিত্তিতে সহায়তার জন্য দেশটিকে আবারও অস্ত্র দিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলের অভিযানের পর দ্বিতীয়বারের মতো এ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার মার্কিন কংগ্রেসের অধিবেশন শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এ তথ্য জানান। এবারের সহায়তায় ইসরায়েলের জন্য ১৪ কোটি ৭৫ লাখ ডলারের সমরাস্ত্র বরাদ্দ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

এর আগে গত ৯ ডিসেম্বর ইসরায়েলের ট্যাংকে ব্যবহারের জন্য জরুরি সহায়তা দিয়েছিলেন তিনি। ওই সময়ে ১০ কোটি ৬০ লাখ ডলারের বেশি মূল্যের ১৪ হাজার গোলা সহায়তা দেওয়া হয়।

ব্লিংকেন জানান, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ মুহূর্তে দেশটির জন্য এ সহায়তা জরুরি ছিল জানিয়ে তিনি বলেন, কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদানের জন্য অপেক্ষা করলে তা অনেক বিলম্ব হত। এর ফলে ইসরায়েল সংকটে পড়ত বলেও জানান তিনি।

তিনি জানান, কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি সহায়তা হিসেবে এ সহায়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে প্রেসিডেন্ট কোনো দেশকে অর্থ বা সামরিক সহায়তা দিতে চাইলে সেটির প্রস্তাবনা কংগ্রেসে লিখিত আকারে পাঠাতে হয়। এরপর আইনপ্রণেতারা বিষয়টি পর্যালোচনা করে সম্মতি বা আপত্তি জানান। তাদের আপত্তি থাকলে কংগ্রেসে ওই প্রস্তাবনা বাতিল হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X