কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর মার্কিন-ব্রিটিশ নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি : সংগৃহীত

গুপ্তহত্যার উদ্দেশ্যে বিরোধী নেতাকর্মীদের নিশানা করার অভিযোগে ইরানের একটি নেটওয়ার্কের বেশ কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। সোমবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযোগ, জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দায়ী। তবে এ অভিযোগ অস্বীকার করে তেহরান বলেছে, এসব গোষ্ঠী স্বাধীনভাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এতে তেহরানের কোনো হাত নেই।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ নেটওয়ার্ক ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হয়। এর প্রধান হলেন মাদক পাচারকারী নাজি ইব্রাহিম শরিফি-জিন্দাশতি। তিনিসহ এ গ্রুপের সঙ্গে জড়িত ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, বিরোধীদের দমনে ইরান সরকারের অব্যাহত প্রচেষ্টা তাদের গভীর নিরাপত্তাহীনতা এবং আন্তর্জাতিকভাবে দেশটির অভ্যন্তরীণ দমন-পীড়ন প্রসারিত করার প্রয়াসকে সামনে নিয়ে আসে। এই গ্রুপটি কাউকে ইরানি সরকারের বিরোধী মনে করলেই বিভিন্ন অঞ্চলে গুপ্তহত্যা ও অপহরণ অভিযান পরিচালনা করেছে।

অন্যদিকে ব্রিটেনের মাটিতে সাংবাদিকদের হত্যার হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা এবং তেহরান সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে লন্ডন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেনের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান ও তাদের পক্ষে কাজ করা অপরাধী চক্র। তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছি—আমরা এই হুমকি সহ্য করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X