কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহত সবাই

বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। ছবি : রয়টার্স
বিধ্বস্ত সামরিক হেলিকপ্টার। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই হতাহত হয়েছেন। শুক্রবার (০৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক কর্মকতারা জানান, ন্যাশনাল গার্ডের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে মোতায়েন ছিল। এ সময় এটি টেক্সাসে বিধ্বস্ত হয়। এতে দুই সেনা ও এক বর্ডার এজেন্ট নিহত হয়েছেন। এ সময় ভেতরে থাকা আরেক সেনাও আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর মেজর রায়ান ওয়ারজবিকি জানান, ইউএইচ-৭২ লোকটা হেলিকপ্টারটি স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে টেক্সাসের রিও গার্ডেন সিটিতে বিধ্বস্ত হয়। এ সময় এটি সীমান্ত এলাকায় আকাশে পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ মহড়া চালাচ্ছিল।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুর্ঘটনার সময়ে আবহাওয়া কেমন ছিল তাও তিনি জানাতে পারেননি।

সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহত সবার নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

কাউন্টির স্থানীয় শীর্ষ কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানান, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে গেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া হেলিকপ্টারে থাকা অপর এক সেনার অবস্থা গুরুতর। বোর্ডে থাকা চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১০

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১১

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১২

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৩

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৪

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৫

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৬

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৭

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৮

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৯

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

২০
X