শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারপ্রধানের মৃত্যু নিয়ে নতুন তথ্য

ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন সাবেক এক মার্কিন জেনারেল। সম্প্রতি ওয়াগনারপ্রধানের অন্তর্ধানের খবর চাউর হওয়ার সময় যখন সব গণমাধ্যমে হইচই চলছে তখন তিনি এ নিয়ে মুখ খুললেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিজনেস ইনসাইডারকে ব্রিগেডিয়ার জেনারেল কেভিন রায়ান বুধবার জানান, ‘আমি প্রিগোজিনকে হত্যার কোনো প্রমাণ দেখিনি। ‘ওয়াগনারপ্রধানকে আটকে রাখা হয়েছে বলে যে খবর প্রচার হচ্ছে সেটাও তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন।’ তিনি বলেন, ‘কী লাভ তাকে মেরে ফেলে যদি না সেটার ঘোষণা দেওয়া হয়।’

রায়ান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে রাশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

রায়ান তার ব্যাখায় জানান, ওয়াগনারের বিদ্রোহে পুতিনকে ‘দুর্বল’ অবস্থায় দেখা গেছে। যদি প্রিগোজিনকে জেলে ভরা হতো কিংবা মেরে ফেলা হতো তাহলে এটা জনগণকে জানালে তা পুতিনকে আরও ‘শক্তিশালী’ দেখাত।

তিনি বলেন, ‘এমনটা হলে পুতিন যে এখনো সবকিছুর নিয়ন্ত্রণে আছেন তা বোঝা যেত। কিন্তু এমন বড় নাম বা বড় ব্যক্তিত্বকে শুধু হুমকি দেওয়ার জন্য মেরে ফেলা হয় না।’

‘এখনো প্রিগোজিন কোথায় আছেন তা সমন্ধে কিছুই জানা যায়নি। তিনি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। আমরা এদিক সেদিক একটা দুটা খবর পাচ্ছি। কিন্তু পুতিন বা প্রিগোজিন নিজে কিছুই আমাদের জানাচ্ছেন না।’

এর আগে দিমিত্রি পেশকভ পুতিনের সঙ্গে ২৯ জুন প্রিগোজিনের সাক্ষাতের কথা জানিয়েছেন। যদিও সেই সাক্ষাতের কোনো ভিডিও বা ছবি প্রমাণ হিসেবে দেখানো হয়নি।

উল্লেখ্য, এখনো প্রিগোজিন কোথায় আছে তা জানা যায়নি। তবে ইতোমধ্যে মার্কিন এক জেনারেল তার মৃত্যুর কথা জানিয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আব্রামস। এখন তিনি এবিসি নিউজের কন্ট্রিবিউটর। এবিসি নিউজকে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো—ওয়াগনারপ্রধানকে আর কখনো জনসমুক্ষে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।

রবার্ট আব্রামস বলেন, হয় তিনি আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে। কিন্তু তাকে আর দেখতে পাব কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃতই প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা—এমন প্রশ্নে রবার্ট আব্রামস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন। যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটকে রাখা হয়েছে।

এ ছাড়াও চার তারকার সাবেক এই জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ২৯ জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X