কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হওয়ার পথে টিকটক, মার্কিন কংগ্রেসে বিল পাস

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। ছবি : সংগৃহীত

জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার বড় ধরনের দ্বিদলীয় সমর্থন নিয়ে এই বিলটি পাস হয়েছে।

রয়টার্সে প্রতিবেদন অনুযায়ী, টিকটক নিষিদ্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার প্রতিনিধি পরিষদে একটি বিল তোলা হয়। পরে এর ওপর ভোটাভুটি হলে ৩৬০-৫৮ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এই বিলটি এখন কংগ্রেসের উচ্চক্ষ সিনেটে পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে সিনেটের ভোট হতে পারে। সেখানে অনুমোদন পেলে বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে। তিনি সই করলেই তা আইনে পরিণত হবে। আর একবার আইনে পরিণত হয়ে গেলে টিকটক যদি যুক্তরাষ্ট্রের কাছে মালিকানা না বেচে দেয় তাহলে আমেরিকায় অ্যাপটি নিষিদ্ধ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটির মতো ব্যবহারকারী রয়েছে। এত ব্যবহারকারী থাকলেও বহু দিন ধরেই অ্যাপটি নিয়ে আপত্তি করে আসছে ওয়াশিংটন। টিকটকের কারণে মার্কিন জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন অভিযোগ তুলে অ্যাপটি নিষিদ্ধের দাবি করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। এই দাবির পেছনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা যেমন রয়েছেন তেমনি বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারাও সমর্থন দিচ্ছেন। ফলে এবারের বিল পাসের মাধ্যমে টিকটক নিষিদ্ধের আন্দোলনে তারা আরও এক ধাপ এগিয়ে গেলেন।

তবে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স বলছে, আমেরিকার এমন সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, এটি দুর্ভাগ্যজনক। প্রতিনিধি পরিষদের এই নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের ১৭ কোটি নাগরিকের মতপ্রকাশের অধিকারকে ক্ষুণ্ন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১০

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১১

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১২

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৩

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৬

বিশ্ব বাবা দিবস আজ

১৭

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৯

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

২০
X