বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১১:৩৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

তিন বছরের শিশুর গুলিতে প্রাণ গেল বোনের

সোমবার সান দিয়েগো শহরের ফলব্রুকের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।
সোমবার সান দিয়েগো শহরের ফলব্রুকের একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তিন বছর বয়সি এক শিশুর গুলিতে তার এক বছর বয়সি ছোট বোন নিহত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সকাল সাড়ে ৭টার দিকে সান দিয়েগো শহরের ফলব্রুকের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর স্কাই নিউজ।

সান দিয়েগো শহরের পুলিশ বিভাগ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তাদের এ বিষয়ে অবহিত করা হয়। এরপর কর্মকর্তরা ঘটনাস্থলে গিয়ে আহত শিশুকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেক পর সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এরপর তার লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় দুই শিশুর মধ্যে কারও নাম প্রকাশ করেনি স্থানীয় পুলিশ বিভাগ।

তারা বলছে, ওই শিশু ঘরে রাখা অরক্ষিত একটি হ্যান্ডগান পেয়ে যায়। এরপরই তার বোনকে গুলি করলে তার মাথায় গুলি লাগে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত করছেন পুলিশ কর্মকর্তারা। তবে এ ঘটনায় কাউকে সন্দেহ করা হচ্ছে না। এ ছাড়া এলাকার অন্য মানুষেরও নিরাপত্তা ঝুঁকি নেই।

সান দিয়েগো কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X