কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার অর্থ নেই, আইসিইউ রুমে ঢুকে স্ত্রীকে হত্যা করলেন স্বামী

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

চিকিৎসা করানোর সামর্থ্য এবং হাসপাতালের বিল দেওয়ার অর্থ না থাকায় নিজের স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী। গত শুক্রবার (৩ মে) যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্টারপয়েন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশের কাছে ঐ ব্যক্তি নিজেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

হাসপাতালের কর্মীরা পুলিশকে জানিয়েছে, ঐ ব্যক্তি নিজেই তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি “আমি তাকে হত্যা করেছি। আমি তার শ্বাসরোধ করেছি” বলে চিৎকার করতে থাকেন।

হাসপাতাল কর্মীরা আরও জানিয়েছে, ওই নারী আইসিইউতে ছিলেন এবং তার ডায়ালাইসিস চলছিল।

পুলিশ ঐ ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ জানিয়েছে, লোকটির নাম রনি উইগস। তিনি হাসপাতালের বেডে তার স্ত্রীকে শ্বাসরোধ করেন। এছাড়া তার নাক ও মুখও চেপে ধরেন যেন তিনি চিৎকার করতে না পারেন।

হাসপাতালের কর্মীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দেখে ওই নারীর নিথর দেহ পড়ে আছে। পরে তাকে লাইফ সাপোর্টে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওই স্বামী পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি আর্থিক ও মানসিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। আর এ কারণে স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১০

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১১

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৫

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৬

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৭

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৯

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

২০
X