কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১২:১৬ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

বিমানে ছিল ১৪৮ যাত্রী, যান্ত্রিক গোলযোগে দাউ দাউ করে জ্বলে উঠল ইঞ্জিন!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকার শিকাগো শহরে ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ইউনাইটেড এয়ালাইন্সের একটি বিমান। ১৪৮ জন যাত্রী নিয়ে বিমানটি তখন উড্ডয়নের জন্য প্রস্তুত। আচমকাই বিমানের একটি ইঞ্জিনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন।

ইঞ্জিনে আগুন ধরার সঙ্গে সঙ্গেই টেকঅফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে। সোমবার ইউনাইটেডের ২০৯১ নং ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।

রিপোর্ট অনুযায়ী, শিকাগো থেকে সিয়াটেলের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইউনাইটেডের ২০৯১ নং ফ্লাইটের। তবে টেকঅফের আগেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়।

জানা গেছে, এয়ারবাস ৩২০ বিমানটির একটি ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। সেই সময় বিমানটি ট্যাক্সিওয়েতে ছিল। টেকঅফের জন্য প্রায় প্রস্তুত ছিল ইউনাইটেডের ফ্লাইটটি। তবে ইঞ্জিনে আগুন লাগতেই সঙ্গে সঙ্গে টেকঅফ বাতিল করা হয়। পরে নিরাপদে যাত্রীদের নামিয়ে আনা হয় বিমান থেকে।

অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন ১৪৮ জন যাত্রী। এ ছাড়াও পাঁচজন বিমানকর্মী ছিলেন বিমানটিতে। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মার্কিন বিমান পরিবহন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড এয়ারলাইন্স পৃথক দুটি বিবৃতি জারি করে ঘটনার সত্যতা যাচাই করেছে।

তবে এই দুর্ঘটনায় বিমানের কোনো যাত্রী হতাহত হননি বলে দাবি করেছে এয়ারলাইন্সটি। বিমানের ইঞ্জিনে আগুন লাগার পর সেটিকে ট্যাক্সিওয়ে থেকে টার্মিনাল গেটে নিয়ে আসা হয়। সেখানে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় বিমান থেকে।

এই দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমান অবতরণ বন্ধ রাখা হয়েছিল ও’হেয়ার বিমানবন্দরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১০

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে করা যাবে যেসব কাজ

১১

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১২

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

১৩

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

১৪

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১৫

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১৬

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১৭

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৮

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৯

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

২০
X