কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার।

মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগই প্রমাণিত হয়। এরপরই আদালত তাকে অভিযুক্ত করে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ২০১৮ সালে একটি রিভলবার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফরমে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয়। কিন্তু মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন।

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কি না সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দেন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং ১১ দিন সেটি নিজের কাছে রাখেন।

আদালতে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি। অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারে আদালত।

তবে প্রথমবারের মতো এ অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়। নভেম্বরে প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ছেলের এমন সাজা বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দেবে, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১০

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১১

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১২

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৩

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৪

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৫

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৬

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৭

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৮

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৯

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

২০
X