কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া-চীনকে হুমকি দিয়ে রাখলেন বাইডেন

পুতিন, বাইডেন ও শি। ছবি : সংগৃহীত
পুতিন, বাইডেন ও শি। ছবি : সংগৃহীত

সামরিক শক্তিতে বলীয়ান হয়ে ওঠা রাশিয়া, চীন ও উত্তর কোরিয়াকে মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তিন দেশই এখন একে অপরের বন্ধু হয়ে আর যুক্তরাষ্ট্রের খবরদারি মানছে না।

ক্রমাগত শক্তি বাড়তে থাকায় এবার এই তিন দেশকে মোকাবিলায় নিজের পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়িয়েই ওয়াশিংটনকে টক্কর দিচ্ছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। এই তিন দেশের জ্বালায় একটুও শান্তিতে থাকতে পারছেন না জো বাইডেন।

রাশিয়া ইউক্রেনের হামলার পর চীন, উত্তর কোরিয়া ও ইরানের অস্ত্র ব্যবহার করছে মস্কো। আর তাতেই আতঙ্ক ধরে গেছে ওয়াশিংটনের কর্মকর্তাদের মনে।

কেননা, এই দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের খবরদারি চলে না। ভয় দেখিয়েও যেহেতু কাজ হচ্ছে না, তাই এবার নতুন কৌশলের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আর্মস কন্ট্রোলের কর্মকর্তা প্রণয় বাদ্দি জানিয়েছেন, রাশিয়া, চীন ও অন্য শত্রুদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামনের দিনগুলোতে আরও কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে তা বাস্তবায়নে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। এমন দিন সত্যিই উপস্থিত হলে আমেরিকার জনগণ এবং আমাদের মিত্র ও অংশীদারদের সুরক্ষা দিতে আরও পরমাণু অস্ত্রের প্রয়োজন হবে।

২০১০ সালে রাশিয়ার সঙ্গে করা নতুন স্টার্স্ট চুক্তির আওতায় ১ হাজার ৫৫০টির বেশি কৌশলগত পরমাণু ওয়্যারহেড মোতায়েন করা যাবে না।

যদিও গেল বছর মস্কো ওই চুক্তি থেকে নিজেদের বের করে আনে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের পর মস্কো এককভাবে ওই চুক্তি থেকে সরে দাঁড়ায়। বছর খানেক আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান বলেছিলেন, রাশিয়া ও চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র মোতায়েনের পরিমাণ বাড়ানোর দরকার নেই।

যুক্তরাষ্ট্র বলছে, তারা আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রে যে ধরনের বৈচিত্র্য আনছে এবং দ্রুত গতিতে অস্ত্র ভাণ্ডার বাড়াচ্ছে, তাতে মনে হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের আগ্রহ কম বা নেই। ওয়াশিংটন মনে করে এই তিন দেশ এবং ইরান একে অপরকে সহযোগিতা করছে। আর এতে যুক্তরাষ্ট্র, তাদের মিত্র ও অংশীদাররা হুমকির মুখে পড়ছে আর আঞ্চলিক উত্তেজনা বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X