কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

অনৈতিক সম্পর্কের বিনিময়ে নারীদের চাকরি দেন ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

নারী কর্মীদের সঙ্গে যৌনতার বিনিময়ে চাকরিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের বড় অংশই ধামাচাপা পড়ে প্রভাবশালীদের হস্তক্ষেপে। তবে এসবের মধ্যে কিছু অভিযোগ থাকে যা কপালে চোখ তুলে দেয়।

এমনই এক অভিযোগ এসেছে বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ও মাইক্রোব্লগিং সাইট এক্স এবং মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়, ইলন মাস্কের বিরুদ্ধে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন তার কোম্পানিতে চাকরি করা কয়েকজন নারী কর্মী।

প্রতিবেদনে বলা হয়, এক ইন্টার্ন কর্মীর সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। এ ছাড়া সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীকে সিসিলির একটি রিসোর্টেও নিয়ে গিয়েছিলেন।

শুধু তাই নয় শারীরিক সম্পর্কের পাশাপাশি এক নারী কর্মীকে বাচ্চা জন্ম দেয়ার প্রস্তাবও দিয়েছেন ইলন মাস্ক।

মাস্ক মনে করেন, বিশ্বে উচ্চমাত্রার আইকিউ সম্পন্ন মানুষের প্রয়োজন। ফলে বিভিন্ন ক্ষেত্রে যারা সফল হয়েছেন এবং যাদের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান গভীর, তাদের বেশি বেশি সন্তান নেয়া প্রয়োজন।

নারী কর্মীরা জানান, মাস্ক তাদের দিকে অস্বাভাবিক মনোযোগ দিতেন। তার মালিকানাধীন টেসলা ও স্পেসেএক্স উভয় প্রতিষ্ঠানে তিনি এমন সংস্কৃতি গড়ে তুলেছেন যা নারী কর্মীদের জন্য অস্বস্তিকর।

২০১৬ সালে টেসলা থেকে অব্যাহতি নেওয়া এক নারী জানিয়েছেন, মাস্ক তাকে যৌনতার বিনিময়ে রেসিং ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানিমূলক কৌতুক করা ছিল মাস্কের প্রতিষ্ঠানে একটি নিয়মিত ঘটনা।

যৌনতার পাশাপাশি কর্মপরিবেশে মাদক গ্রহণ করার অভিযোগও উঠেছে মাস্কের বিরুদ্ধে। বলা হচ্ছে, নিয়মিত এলএসডি, কোকেন, উত্তেজনা সৃষ্টিকারী ওষুধ, মাশরুম এবং কেটামিনসহ বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করেন এ বিলিয়নিয়ার। এমনকি পরিচালনা পরিষদের সদস্যদের সামনেই এমনটা করতেন তিনি।

স্পেসএক্সে কাজ করা এক নারী জানান, তাকে রাতের বেলা নিজের বাসায় যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। এমনকি ওই নারীকে একাধিক ম্যাসেজও পাঠান টেসলার এ প্রধান নির্বাহী। যৌন হয়রানি ও মাদকের পাশাপাশি মাস্কের কোম্পানিতে পুরুষ কর্মীদের তুলনায় নারীদের বেশি বেতন দেয়ার অভিযোগও রয়েছে।

বলা হয়, এসব নিয়ে যারা অভিযোগ করতেন, তাদের চাকরিচ্যুত করা হতো। তবে মাস্কের বিরুদ্ধে এসব অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X