কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

বহু পোশাককর্মী মে মাসের বেতন পাননি

বহু পোশাককর্মী মে মাসের বেতন পাননি

ঈদের বাকি আর ১০ দিন। সরকারের পক্ষ থেকে ঈদের আগে জুনের ১৫ দিনের বেতন ও পুরো বোনাস দেওয়ার নির্দেশনা থাকলেও খাতসংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের সদস্যভুক্ত ১ হাজার ৭৬১ কলকারখানার শ্রমিকরা এখন পর্যন্ত মে মাসের বেতনই পাননি। বিজিএমইএর ১৯৯, বিকেএমইএর ১৪২, বিটিএমইএ ৭০, বেপজার ৭, অন্যান্য ১ হাজার ৩৪৩ কারখানার মে মাসের বেতন বকেয়া আছে।

গতকাল রোববার পর্যন্ত শিল্পাঞ্চল পুলিশ ও খাত সংশ্লিষ্টদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে আগামী ২৭ জুন থেকে শ্রমিকদের ছুটি শুরু হবে।

বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বেপজা, পাটকলসহ মোট ৯ হাজার ৯১৫ কারখানা রয়েছে। গতকাল পর্যন্ত গত মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৮ হাজার ১৫৪টির। বকেয়া রয়েছে ১ হাজার ৭৬১ কারখানার শ্রমিকের বেতন। এর মধ্যে বেতন পরিশোধের হার ৮২ দশমিক ২৪ শতাংশ এবং বকেয়ার হার ১৭ দশমিক ৭৬ শতাংশ। বকেয়া বেতনের বিষয়ে বিজিএমইএর সহসভাপতি ও ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি শহীদউল্লাহ আজিম কালবেলাকে বলেন, কয়েক মাস ধরে তৈরি পোশাক খাত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অর্ডার কমেছে। অনেকের দেনা আছে ব্যাংকের কাছে। নতুন করে কোনো ঋণ মিলছে না। এখন ঈদের সময়। আমরা চেষ্টা করছি, শ্রমিকদের পাওনা পরিশোধের। এরই মধ্যে বেশিরভাগ কারখানা মে মাসের বেতন দিয়ে দিয়েছে। কিছু বাকি আছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সমাধান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X