হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৫৮ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় নাজমা বেগম ও তার ছয় বছর বয়সী নাতনি মার্জিয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজারে শেরাটন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নানি নাজমা বেগম ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী। নিহত শিশু মার্জিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের প্রবাসী মানিকের একমাত্র কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগতির বাস তাদের দুজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর দ্রুত নানি-নাতনিকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মার্জিয়া মারা যায়। গুরুতর আহত নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার সময় তিনিও মারা যান।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পদ্মা ট্রান্সপোর্টের বাসটি আটক করে চালককে পুলিশের হাতে সোপর্দ করেন। আটক চালক আব্দুল হান্নান জানান, ‘আমি সুপারভাইজার—ড্রাইভিং করতে গিয়ে অন্যদিকে মনোযোগ ছিল, শিশুটি বা তার নানিকে দেখিনি।’

বাসের এক যাত্রী জানান, কুমিল্লা বিশ্বরোড থেকে যাত্রা শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক চলছিল। দুর্ঘটনার মুহূর্তেও দুই নারী ও একজন পুরুষ যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত ছিলেন চালক। ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, চালক ও বাসকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। বেপরোয়া গতি বা অবহেলার কারণে প্রাণহানি ঘটলে আইনি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X