ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:০৩ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

আগুনে বাসের জানালা ও সিটগুলো পুড়ে গেছে। ছবি : কালবেলা
আগুনে বাসের জানালা ও সিটগুলো পুড়ে গেছে। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান বাস মালিক আবুল কালাম। রাত ১২টা ১৫ মিনিটে দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারে। তবে আগেই আগুন নির্বাপণ হওয়ায় আমরা চলে আসি।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। আনুমানিক পৌনে ১২টার দিকে আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটির আসন ও কাচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X