কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:০১ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-ইউরোপ-অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-ইউরোপ-অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫। ছবি : সংগৃহীত
উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-ইউরোপ-অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫। ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-ইউরোপ-অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫। শনিবার (২৯ নভেম্বর) দ্য পেনিনসুলা চট্টগ্রামে আয়োজিত এ মেলায় বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে বিষয়ভিত্তিক সুযোগ-সুবিধা, ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

আয়োজক প্রতিষ্ঠান আইইসিসি বাংলাদেশ জানায়, এবারের এক্সপোতে যুক্তরাজ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ অফার করছে। যুক্তরাজ্যে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড স্কলারশিপ, অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় এবং ইউরোপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকবে এ মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য।

এ ছাড়া যারা ইভেন্টে এসে ফাইল ওপেন করবে তারা পাবে ফ্রি ফুড কুপন। সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার এবং বিশেষ লটারি ড্র-এর মাধ্যমে ল্যাপটপ, ট্যাব বা মোবাইল জয়ের সুযোগ।

আয়োজকরা বলছেন, বিদেশে পড়াশোনা অনেকের স্বপ্ন। কিন্তু সঠিক তথ্যের অভাব ও সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা শিক্ষার্থীদের পিছিয়ে দেয়। এ এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা একই জায়গায় সব তথ্য হাতে পাবে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। শিক্ষার্থী ও অভিভাবকদের সকাল থেকেই মেলায় উপস্থিত হয়ে পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছে আইইসিসি বাংলাদেশ।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X