বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

সাগরে চীনের বিশাল সামরিক ঘাঁটি, স্যাটেলাইট ছবি প্রকাশ

স্যাটেলাইট চিত্রে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক ঘাঁটি। ছবি: সংগৃহীত
স্যাটেলাইট চিত্রে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক ঘাঁটি। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকাজুড়ে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন। ঘাঁটিটিতে পারমাণবিক বোমারু বিমান উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার নতুন স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।

জানা গেছে, মিসচিফ রিফ নামে চীনের এই কৃত্রিম দ্বীপের স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই)। ইনডিপেনডেন্ট বলছে, প্রকাশিত ছবিতে একটি সুসংগঠিত নগরের মতো অবকাঠামো, বিস্তৃত রানওয়ে, ক্ষেপণাস্ত্র রাখার স্থান, বিশাল আকারের উড়োজাহাজ হ্যাঙ্গারসহ উন্নত সামরিক সুবিধা দেখা গেছে।

এএমটিআইর পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে বলেছেন, এই ঘাঁটিগুলোর মধ্যে আছে বন্দরের সুবিধা, বিশাল রানওয়ে, ৭২টিরও বেশি যুদ্ধবিমান হ্যাঙ্গার, ভূমি থেকে আকাশে এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার। এটি দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এএমটিআইর তথ্য অনুযায়ী, চীন বর্তমানে প্যারাসেল দ্বীপপুঞ্জে ২০টি এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জে ৭টি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নৌ ও বিমানঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া প্রবাল প্রাচীর স্কারবোরো শোয়ালে চীনা কোস্টগার্ডের স্থায়ী উপস্থিতি থাকলেও এখনো কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X