কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

টমাহক পাচ্ছে না ইউক্রেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপাতত ইউক্রেনকে কোনো টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না। স্থানীয় সময় গত রোববার ট্রাম্প জানিয়েছেন, আপাতত তিনি এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে। খবর রয়টার্সের।

ন্যাটো দেশগুলোর কাছে টমাহক বিক্রির পরিকল্পনার বিষয়ে ট্রাম্প এখনো নীরব ভূমিকা পালন করছেন। ইউরোপীয় দেশগুলো এ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে। কিন্তু ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধ আর তীব্র করতে চান না।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে তার সর্বশেষ মন্তব্য ইঙ্গিত দেয় যে, তিনি ইউক্রেনকে এ আধুনিক অস্ত্র দিতে ইচ্ছুক নন। ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি তিনি বিবেচনা করছেন কি না। এর উত্তরে তিনি বলেন, না, আসলে তা নয়। তবে তিনি বলেছেন যে, তিনি তার মন পরিবর্তন করতে পারেন।

গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাক্ষাতের সময় তারা টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। রুট শুক্রবার বলেন, বিষয়টি পর্যালোচনাধীন এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

দীর্ঘপাল্লার এ ক্ষেপণাস্ত্র মস্কোসহ রাশিয়ার গভীরে বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করেছেন। তবে ক্রেমলিন ইউক্রেনকে টমাহক সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X