বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

বিদেশি পর্যটকের ঢল কাশ্মীরে

?
?

ভারতশাসিত কাশ্মীরে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি বিদেশি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেন। বছর শেষে এ সংখ্যা আরও বড় আকারে বাড়বে বলে আশা করছেন দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। খবর গুড মর্নিং কাশ্মীরের।

ভারতের পর্যটন দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এ বছর জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ১৫ হাজার ১৬১ বিদেশি পর্যটক উপত্যকা পরিদর্শন করেন এবং বছর শেষে এ সংখ্যা আরও বাড়বে। উল্লেখ্য, গত বছর ৪ হাজার ২৮ বিদেশি পর্যটক জানুয়ারি থেকে জুন পর্যন্ত কাশ্মীর ভ্রমণ করেছিলেন। গত মে মাসে জি-২০ ভুক্ত পর্যটনমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয় শ্রীগরে। ৬০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এ সময় বৈঠকের পর কাশ্মীরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। ভারতের পর্যটন দপ্তরে ওই কর্মকর্তা বলেন, জি-২০-এর ওই বৈঠকটি কাশ্মীরের পর্যটনের ক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা পালন করেছে। কারণ তার পর থেকে কাশ্মীরে বিদেশি পর্যটকের ঢল নেমেছে। সামনের মাসগুলোতে অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে আরও বেশি বিদেশি পর্যটক কাশ্মীরে আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ৭৪ বছর আগে বিশেষ মর্যাদা পেয়েছিল। ২০১৯ সালের আগস্টে সেই বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকার। এরপর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের কাশ্মীর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে, যা কাশ্মীরের পর্যটনে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X