বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে সব কার্যক্রম স্থগিত করল ওশানগেট

অবশেষে সব কার্যক্রম স্থগিত করল ওশানগেট

আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরিত হওয়া পর্যটন ডুবোযান টাইটানের মালিক প্রতিষ্ঠান ওশানগেট কোম্পানি তাদের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করা হচ্ছে। খবর বিবিসির।

এক শতাব্দীরও বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা করার পর গত ১৮ জুন নিখোঁজ হয় টাইটান। কয়েক দিন ধরে অনুসন্ধান অভিযান চালানোর পর ২২ জুন

মার্কিন কোস্টগার্ড জানায়, বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ আরোহীর সবাই নিহত হন।

গত সপ্তাহে গভীর সমুদ্রের তলদেশে ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ থেকে সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এগুলো মানুষের দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে এবং তা পূর্ব কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে সেন্ট জনস বন্দরে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট এই টাইটান ডুবোজাহাজ পরিচালনা করত। ডুবোজাহাজটির পাঁচ আরোহীর মধ্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশও ছিলেন।

বৃহস্পতিবার ওশানগেটের ওয়েবসাইটে বলা হয়, তারা তাদের সব ধরনের ‘অনুসন্ধান ও বাণিজ্যিক কার্যক্রম’ স্থগিত করছে। ডুবোজাহাজটির আরোহীদের মধ্যে আরও ছিলেন পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি ডুবোজাহাজ-বিশেষজ্ঞ পল অঁরি নাজোলে (৭৭)। সাগরের তলদেশে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার জায়গাটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে ১ হাজার ৬০০ ফুট দূরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X