মো. শাহীন আলম, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ
কুমিল্লা-সিলেট মহাসড়ক

ওভারটেক করলেই বিপদ

ওভারটেক করলেই বিপদ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর অংশে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। এ অংশে সড়কের দুপাশে মাটি নেই। বারবার কার্পেটিংয়ের কারণে সড়কের দুপাশ উঁচু হয়ে গেলেও ফুটপাতে মাটি দিয়ে উচ্চতা সমান করা হয়নি। ফলে দুটি গাড়ির ওভারটেকের সময় চাকা সড়কের পাশে নামলেই গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। গত এক বছরে এ স্থানে শতাধিক দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন। এতে ২০ থেকে ২৫ জন প্রাণ হারিয়েছেন। পঙ্গু হয়েছেন পাঁচ শতাধিক।

সম্প্রতি ওই এলাকার স্থানীয়রা সড়কের দুপাশে মাটি ফেলে রাস্তা সমান ভরাট করা ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন করেছেন। এ সময় সওজের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত সংস্কারে উদ্যোগ নেবেন বলে জানান। এরপর দুই মাস পার হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। ফলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ৮ সেপ্টেম্বর সকালে দুর্ঘটনার খবর পেয়ে চরবাকর গিয়ে দেখা যায়, ফারজানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টো পাশের খাদে পড়ে আছে। এতে কারও প্রাণহানি না ঘটলেও গুরুতর আহত হয়েছেন ২৫ থেকে ৩০ জন। এর দুদিন আগে একই স্থানে নিউ জনতা নামে অন্য একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এর দেড় মাস আগে ওই একই স্থানে একটি প্রাইভেটকার উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

চরবাকর আলম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, চরবাকরের এ স্থানটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। মাদ্রাসার সামনে ঝুঁকিপূর্ণ এ সড়কটি হওয়ায় ছাত্রছাত্রীরাও রাস্তা পারাপারে আতঙ্ক থাকেন। কয়েকদিন আগে এ স্থানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। দু-এক দিন পর পর একই স্থানে এতবার দুর্ঘটনা দেখতে হয়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম বলেন, এক বছরে প্রায় ২৫ জন মারা যান। সড়কের পাশে বাড়ি হওয়ায় নিজের চোখে এসব দুর্ঘটনা দেখতে হয়। আমি নিজেও কত মানুষ জীবিত উদ্ধার করেছি, এর হিসাব নেই। যারা দুর্ঘটনার শিকার হন, তখন তাদের আর্তচিৎকারে এ এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে যায়। এ ‘ধীরে চলুন’ বা ‘বিপজ্জনক সড়ক’ নামে কোনো সাইনবোর্ড নেই। সড়কের দুই পাশে মাটি না থাকায় এখানে কোনো যানবাহন ওভারটেকিং করার সময় চাকা নিচে পড়ে যানবাহন উল্টে যায়।

এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকরসহ যেখানে এমন সড়ক রয়েছে, সে কাজের টেন্ডার হয়ে গেছে। বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। আমি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

তুরাগে আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১১

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১২

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৪

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

১৬

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

১৮

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

১৯

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

২০
X