ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

দোকানের ভল্ট ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ছবি : কালবেলা
দোকানের ভল্ট ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরীকে বেঁধে চারটি স্বর্ণের দোকনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল স্বর্ণ ও টাকাসহ কোটি টাকার মতো নিয়ে গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে অষ্টমনিষা ইউনিয়নের অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আঁখি জুয়েলার্স, মা জুয়েলার্স, মধু জুয়েলার্স ও উত্তম জুয়েলার্স নামের পাশাপাশি কয়েকটি স্বর্ণের দোকান। মালিকরা দোকান তালাবদ্ধ রেখে রাতে বাসায় চলে যান। বাজারে তিনজন নৈশপ্রহরী রয়েছে। বুধবার গভীর রাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রহরীদের মোবাইল কেড়ে নিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর তিনটি দোকানের তালা কেটে স্বর্ণ ও নগদ টাকা লুট করে। এরপর উত্তম জুয়েলার্সের সিন্দুক ভাঙতে না পেরে দোকানের ওপরে থাকা মালিক রঞ্জন কর্মকারকে শারীরিক নির্যাতন করে সিন্দুকের চাবি নিয়ে নেয়। চাবি নিয়ে সিন্দুকে রাখা স্বর্ণ, রুপা ও টাকা নিয়ে যায়।

রঞ্জন কর্মকারের বাবা রতন কর্মকার বলেন, আনুমানিক রাত ২টার দিকে বাসার গেটে ডাকাডাকি শুরু করে ডাকাতদল। পরিচয় জানতে চাইলে তারা প্রশাসনের লোক পরিচয় দেন।

আঁখি জুয়েলার্সের স্বত্বাধিকারী আত্তাব বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দোকানে এসে দেখি, দোকানে কিছু নেই। সব নিয়ে গেছে ডাকাতদল।

মা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইউসুফ আলী বলেন, আমি অনেক টাকা ঋণ করে দোকান করেছি। ডাকাতির ঘটনায় নিঃস্ব হয়ে গেছি।

মধু জুয়েলার্সের তপন কর্মকার কান্নাকণ্ঠে বলেন, সোনা ও নগদ টাকাসহ তার প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাত দল।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে ডাকাতি হওয়া দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিবি তদন্ত করবে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ডাকাতির ঘটনা নিয়ে বিভিন্ন টিম কাজ করছেন এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X