সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা। ছবি : কালবেলা
চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা। ছবি : কালবেলা

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা একে অন্যকে ‘গুলি কর, গুলি কর’ বলার সঙ্গে সঙ্গেই চালক গাড়ির গতি বাড়ানোয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় আগ্রাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে।

হামলার শিকার আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির। তিনি বলেন, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফেরার পথে আগ্রাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন সন্ত্রাসী প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাসে অতর্কিত হামলা চালায়। এরপর একে অপরকে তারা বলে, গুলি কর-গুলি কর। তখন তাৎক্ষণিক চালক গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আসাদুজ্জামান।

এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় আসাদুজ্জামান কিছুটা আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত এবং কাস্টমসে বর্তমানে নিরাপদে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X