ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় এক দম্পতির সিগারেট খাওয়ার ছবি অনলাইনে ভাইরাল করার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ডেমরার বামৈল এলাকার কামাল মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে ।

এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ভুক্তভোগী আমেনা বেগম রত্না ডেমরা থানায় একটি মামলা করেন। অভিযুক্তরা হলেন ডেমরার সারুলিয়া রসুলনগর এলাকার বাসিন্দা খসরু তালুকদারের ছেলে মো. রাজু তালুকদার (৩০) ও সোবাহানের ছেলে মো. সাব্বির (২০)।

জানা গেছে, গত তিন মাস আগে আসামি রাজু তালুকদার ও সাব্বির ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ওই দম্পতিকে সিগারেট সেবন অবস্থায় দেখে মুহূর্তের মধ্যে ছবি তোলে। এ সময় তাদের ব্ল্যাকমেইল করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। এদিকে টাকা না দিলে ওই ছবি অনলাইনে ভাইরাল করার হুমকি দেয়।

এই ঘটনায় সম্মানের ভয়ে ভুক্তভোগীরা রাজু ও সাব্বিরকে গত ৩০ সেপ্টেম্বর ২০ হাজার টাকা চাঁদা দেয়। এদিকে গত ১ নভেম্বর তারা আবারও একইভাবে ভুক্তভোগীদের বাসায় ঢুকে আরও ২০ হাজার টাকা দাবি করে। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা টাকার জন্য হুমকি দিতে থাকে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, নারীর মামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। সিগারেটের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করা একটি গুরুতর অপরাধ। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X