কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১০ এএম
প্রিন্ট সংস্করণ

১৩ ঘণ্টা পর ভেসে এলো নিখোঁজ কিশোরের লাশ

নিখোঁজ কিশোর নাবিল। ছবি: সংগৃহীত
নিখোঁজ কিশোর নাবিল। ছবি: সংগৃহীত

কুয়াকাটা সৈকত থেকে নিখোঁজের ১৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতের চর গঙ্গামতি নামক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের গঙ্গামতি পয়েন্টে গোসলে নেমে স্রোতের টানে বড় ভাইয়ের হাত থেকে ছুটে নিখোঁজ হয় নাবিল নামে ওই কিশোর। পরে স্থানীয় ডুবুরি দলের পাশাপাশি ফায়ার সার্ভিস সিভিল স্টেশন ও পটুয়াখালী থেকে আগত ডুবুরি দল কয়েক দফা উদ্ধার অভিযান চালায়; কিন্তু সমুদ্রতীরে প্রচণ্ড ঢেউ এবং নিয়ন্ত্রণহীন স্রোতের কারণে তার কোনো হদিস পাননি উদ্ধারকারীরা।

নাবিল উপজেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে ঈদের ছুটিতে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতি এলাকায় নানা আব্দুল গনি গাজীর বাড়িতে বেড়াতে আসে। পরে ঈদের দ্বিতীয় দিন সকালে নানাবাড়ি সংলগ্ন সৈকতে গোসল করতে নেমেছিল।

এদিকে পুত্রশোকে কাতর মায়ের আহাজারি দেখে অশ্রুসিক্ত হচ্ছেন সাগর পাড়ের মানুষ। এ ছাড়া স্রোতের মাঝে সহোদরকে আগলে রাখতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন বড় ভাই সিয়াম। আর অতি আদরের নাবিলকে এক নজর দেখতে গভীর রাতে সমুদ্র পাড়ে ভিড় করছেন স্বজনরা।

মহিপুর থানার ওসি ফেরদাউস আলম খান জানান, নিখোঁজের ১৩ ঘণ্টা পর স্বজনরা নাবিলের লাশ ভাসমান অবস্থায় পেয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X