বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ

গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা লুট

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি শেষে ট্রাকে করে ফেরার পথে সাড়ে ১৪ লাখ টাকা লুটে নিয়ে শহীদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা ও ব্যাংক কর্মকর্তাসহ আরও চারজনকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা।

পরে নিহত শহীদুলসহ চারজনকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের আগ্রান এলাকায় এবং অন্যজনকে সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে যায় তারা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ। নিহত শহীদুল বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল গ্রামের মজনু প্রামাণিকের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন বগুড়া জেলার সোনাতলা থানার সোনাকানিয়া গ্রামের তফিজউদ্দিন সোনারের ছেলে ইউনুস আলী (৩০), সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল গ্রামের মৃত কামাল সরকারের ছেলে আব্দুস সালাম (৬০), আব্দুস সালামের ছেলে ঢাকায় ইউসিবি ব্যাংকে কর্মরত নুর এ আলম (৩০) ও একই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)। আহতদের মধ্যে আব্দুস সালামকে চাটমোহর ও অন্যদেরকে বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ইউনুস আলী জানান, তারা আফতাব নগর হাটে ১৬টি গরু বিক্রি শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য ট্রাকে ওঠেন। চন্দ্রা এলাকা পার হওয়ার পর আগে থেকে যাত্রীবেশে ট্রাকে থাকা ৮-৯ জন লোক অস্ত্রের মুখে সব টাকা লুটে নিতে তাদের হাত-পা ও মুখ বেঁধে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

নির্যাতনের একপর্যায়ে শহীদুল মারা যান। এরপর তাদের কাছে থাকা সাড়ে ১৪ লাখ টাকা লুটে নিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মান্নাননগর এলাকায় আহত আব্দুস সালামকে এবং বড়াইগ্রামের আগ্রান এলাকায় নিহত শহীদুলসহ অপর তিনজনকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X