বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ : আব্দুর রহমান

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, দেশবিরোধী, স্বাধীনতাবিরোধী রাজনৈতিক অশুভ শক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। সেই সুযোগ আর নেই। তত্ত্বাবধায়ক সরকারের নামে যে নৈরাজ্য, যে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে, দেশের একটি মানুষ জীবিত থাকতে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না।

গত শুক্রবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীর পুনর্মিলনী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার কর্মিসভা উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সময়মতো সংবিধান সম্মতভাবে হবে এবং সেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ।

কর্মিসভা থেকে আগামী সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জয়লাভে সর্বাত্মক কাজ করার শপথ নেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X