সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সুনামগঞ্জের মধ্যনগরে রাস্তা পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হওয়া নাঈমের (১১) লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের লালচাপড়া হাওরের তীরবর্তী বাংলাবাজার সংলগ্ন স্থানে ওই শিশুর লাশ ভেসে ওঠে।

নাঈম (১১) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতীতপুর গ্রামের রেহান মিয়ার ছেলে। সে ঈদুল আজহার আগের দিন তার মায়ের সঙ্গে চামরদানী গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

নাঈমের খালু ময়না মিয়া জানান, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন স্থানে আমার মেয়ে নাদিয়া ও নাঈম রাস্তা পার হয়ে আমাদের বাড়িতে যাচ্ছিল। হঠাৎ করেই তাদের দুজনকে স্রোত ভাসিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করলেও নাঈমকে খুঁজে পায়নি।

জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে নাঈমের স্বজনরা স্থানীয় লোকজনের সহায়তায় মশারি জাল ফেলে খোঁজাখুঁজি করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ থেকে চার সদস্যের একটি ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। শনিবার সকালে লালচাপড়া হাওরের তীরবর্তী বাংলাবাজার সংলগ্ন স্থানে নাঈমের লাশ ভেসে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X