মো.আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

জনবল সংকটে সেবা ব্যাহত

জনবল সংকটে সেবা ব্যাহত

টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটে সেবাদান ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বিভিন্ন বিভাগে ৬৫ জন চিকিৎসক প্রয়োজন। সেখানে আছেন ৬১ জন। ১৬৫ জন নার্সের মধ্যে আছেন ৩৯ জন। তাদের মধ্যে চারজন প্রশিক্ষণে, দুজন মাতৃত্বকালীন ছুটিতে ও দুজন ইনচার্জের দায়িত্ব পালন করছেন। ৩৭৭ জন আউটসোর্সিং জনবলের মধ্যে ৯০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আয়া, সুইপার ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবে ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। ফলে ওয়ার্ডে রোগীদের পাশেই রাখা হচ্ছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধে শৌচাগারে প্রবেশ করা মুশকিল।

হাসপাতাল সূত্র জানায়, ২০১৪ সালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পাশে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ তলা ভবনের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। ২০১৮ সালের শেষের দিকে কাজ শেষ হয়। ২০২২ সালের ২২ মার্চে হাসপাতাল ভবনটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয় গণপূর্ত বিভাগ।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের অন্তঃবিভাগে গত বছরের সেপ্টেম্বরে মেডিসিন বিভাগ চালু করা হয়। এ ছাড়া গত বছরের ২১ জুন থেকে হাসপাতালের বহির্বিভাগে মেডিসিন, শিশু, গাইনি, সার্জারি, চক্ষু, ডেন্টাল, বক্ষব্যাধি, নিউরোলজি, ইউরোলজি, মানসিক, শিশু বিকাশ কেন্দ্র, ফিজিকাল মেডিসিন, চর্ম ও যৌন, কার্ডিওলজি, নেফরোলজি, অর্থপেডিক, অনকোলজি (ক্যান্সার), আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, সিটিস্ক্যান, এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে।

অন্যদিকে শিশু, ডায়রিয়া, কার্ডিওলজি, অবস, চক্ষু, নাক-কান-গলা, গাইনি, পোস্ট অপারেটিভ, আইসিইউ, সিসিইউ, সার্জারি, অনক্লোনজি ও অর্থপেডিক ওয়ার্ড, ১০টি আইসিইউ বেড, সিসিইউ এবং ১৫টি অপারেশন থিয়েটারের কাজ প্রক্রিয়াধীন।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে হাসপাতাল ভবনসহ ২৭টি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৮৪ কোটি টাকা। ১০৮ কোটি টাকার বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। বাকি ১০৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় লিটন ও মাসুদ জানান, হাসপাতালটি পুরোপুরি চিকিৎসা না দিতে পারায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন টাঙ্গাইলবাসী। যার ফলে ঢাকা ও ময়মনসিংহের দিকে রোগী নিতে হয় । এতে রোগীদের ব্যয় ভার বহন করতে হিমশিম খেতে হয়। দুর্ভোগ তো আছেই। তাই দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পুরোপুরি মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানাই।

শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আলী বলেন, হাসপাতালের স্বাস্থ্যসেবা পুরোপুরি চালু করতে পর্যাপ্ত জনবল প্রয়োজন। এ মুহূর্তে নার্স সংকটই আমাদের বড় সমস্যা। জনবলের জন্য বারবার চিঠি দেওয়া

হয়েছে। জনবল পেলেই পুরোপুরি স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজ

হাসপাতাল পরিচালনা পরিষদের সহসভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, হাসপাতালে সব যন্ত্রপাতিই আছে। কিন্তু জনবলের কারণে চালু করা সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X