এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বর্ষায় সেবা বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিকের

কমিউনিটি ক্লিনিকের চারদিকে বর্ষার পানি। ছবি : কালবেলা
কমিউনিটি ক্লিনিকের চারদিকে বর্ষার পানি। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে বসবাস অনন্ত প্রায় পাঁচশ পরিবারের। এ গ্রামের হাজারো মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা মাধবপাশা কমিউনিটি ক্লিনিক। বর্ষা মৌসুম এলেই কয়েক মাস বন্ধ থাকে এই কমিউনিটি ক্লিনিকটি। আর এতে ভোগান্তিতে পড়েন এ গ্রামের হাজারো বাসিন্দা।

গ্রামের রাস্তা থেকে মাত্র অর্ধশত ফুট দূরত্বে বছরের পর বছর বর্ষা মৌসুমে কয়েক মাস ক্লিনিকটি পানিবন্দি থাকলেও এখন পর্যন্ত তৈরি হয়নি কোনো সংযোগ সড়ক। আর এতে করে প্রতিবছর বর্ষা মৌসুমে ক্লিনিকটি বন্ধ থাকায় ৪ থেকে ৫ মাস সেবাবঞ্চিত থাকেন গ্রামের স্বাস্থ্যসেবা গ্রহীতারা।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গ্রামে সর্দি-জ্বর, কাশিসহ, পানিবাহিত নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে; কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কমিউনিটি ক্লিনিকটিতে যাওয়া যাচ্ছে না। সামান্য অসুখ হলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা স্থানীয় পল্লি চিকিৎসকদের কাছে যেতে হয় এলাকাবাসীকে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংযোগ রাস্তা নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

মাধবপাশা গ্রামের প্রবীণ আশোক আলী ও আমির হোসেন বলেন, বর্ষা মৌসুমের আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিন মাসের শেষ অবদি ক্লিনিকটি পানিবন্দি থাকে। পানি নামার পর কাদা শুকিয়ে রাস্তাটি ঠিক হতে সময় নেয় আরও মাস খানেক। একটি সংযোগ সড়কের অভাবে বছরে প্রায় পাঁচ মাস ক্লিনিকটি বন্ধ থাকে।

মাধবপাশা কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার রাশিনা আক্তার জানান, যোগাযোগ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে গ্রামবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এ সময়ে তিনি বাড়িতে গিয়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু বলেন, আগামী শুকনো মৌসুমে পরিষদ থেকে ক্লিনিকের সঙ্গে সংযোগ রাস্তার ব্যাবস্থা করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ক্লিনিকের সঙ্গে গ্রামের একটি সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল। স্থানীয় কিছু লোকের বাধার কারণে তা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা আন্তরিক হলেই একটি রাস্তা নির্মাণ করে সেবা গ্রহীতাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X