মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শরীফ বিশ্বাস, কুষ্টিয়া
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

পদ্মায় ফের অবৈধ বালু উত্তোলন ভাঙনে বিলীন হচ্ছে জমি

নিষেধাজ্ঞা উপেক্ষা
পদ্মায় ফের অবৈধ বালু উত্তোলন ভাঙনে বিলীন হচ্ছে জমি

সাংবাদিকদের ওপর হামলাকারী সেই একই চক্র হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পদ্মা নদীতে বালু উত্তোলন করছে। গত অক্টোবরে সাংবাদিকদের ওপর হামলার পর থেকে চার মাস বন্ধ ছিল অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিত এ বালু উত্তোলনে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি। ভেঙে যাচ্ছে ফসলি জমি, বসতবাড়ি। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় জেলা প্রশাসন বালু তোলা অবৈধ বললেও উত্তোলনকারীদের পক্ষ নিচ্ছে নৌ-পুলিশ।

২০২৩ সালের ২৯ মার্চ বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চের আদেশ অনুযায়ী রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পাবনার পাকশী পর্যন্ত পদ্মায় বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু প্রভাবশালীরা সেই নির্দেশনা অমান্য করে প্রথম থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। গত বছরের ২০ অক্টোবর অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ছয় সাংবাদিক। হামলার ঘটনায় সাংবাদিকদের করা ওই মামলা এখনো চলমান। এরপর চার মাসের জন্য বন্ধ হয়ে যায় বালু উত্তোলন। বিরতি দিয়ে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে আবারও বালু উত্তোলন শুরু করেছে ওই প্রভাবশালী চক্র। এবারও বালু তোলা হচ্ছে কুষ্টিয়ার হাটশ হরিপুরসংলগ্ন পদ্মা নদী থেকে। পদ্মার এই পয়েন্টে প্রতিদিন অসংখ্য নৌকায় বসানো ড্রেজারে করে বালু উত্তোলন চলছে। এই বালু বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছে শতাধিক বড় বড় নৌকায় করে। এই পয়েন্টে একপাশে কুষ্টিয়া জেলার সীমানা, অন্যপ্রান্তে পাবনা। পাবনা প্রান্তে নদীর ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি।

স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, এবার বালু তোলায় নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিকদের করা মামলার আসামি কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, পাবনার দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হাসান, কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার ও কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন।

এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের ওসি এমদাদ হোসেন বলেন, শুনেছি তারা বালু তোলার বৈধ কাগজপত্র করেছে। এ ব্যাপারে পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে বলেন তিনি।

পাবনা নৌ-পুলিশ সুপার রুহুল কবির বলেন, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্বাস ট্রেডার্স, টনি, খান এন্টারপ্রাইজসহ পাঁচটি কোম্পানিকে ১২টি পয়েন্টে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। তবে সেই রিটের তথ্য, এমনকি রিট নম্বরও দিতে পারেননি তিনি।

অভিযোগের বিষয়ে কথা বলতে দুই ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও আলী হাসানকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে দেওয়া মোবাইল নম্বরে বারবার কল করেও পাওয়া যায়নি।

আরেকজন সোহেল রানা পবন বলেন, আমি হাটশ হরিপুর অঞ্চলে পদ্মা নদীতে বালু উত্তোলন করি না। ওখানে বালু উত্তোলন করেন হান্নান মণ্ডলরা।

এদিকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসন উপজেলাভিত্তিক মনিটরিং টিম গঠন করে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি ও নৌ-পুলিশের পরিদর্শককে সদস্য করে ওই কমিটি গঠন করা হয়। একটি মনিটরিং টিমের আহ্বায়ক ভেড়ামারার ইউএনও আকাশ কুমার কুণ্ডু বলেন, গত কয়েকদিনে আমরা দুজনকে কারাদণ্ড দিয়েছি। অভিযান চলবে। বালু তুললেই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, নদীটি দুই জেলার সীমানার মাঝামাঝি হওয়ায় কুষ্টিয়া থেকে অভিযান চালালে উত্তোলনকারীরা নৌকা রেখে পাবনার দিকে পালিয়ে যায়। দুই জেলা মিলে যৌথ অভিযানের কথা ভাবছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১০

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১১

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৩

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৪

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৫

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৬

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৭

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৯

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

২০
X