মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

চিনির দাম বাড়ায় আখ চাষে ঝোঁক

খানসামায় বাম্পার ফলন
চিনির দাম বাড়ায় আখ চাষে ঝোঁক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্যতম হলো চিনি। সেই চিনির উৎপাদন হয় আখ থেকে। চিনির দাম বাড়ায় ভালো দাম পাওয়ার আশায় দিনাজপুরের খানসামার কৃষকরা ঝুঁকছেন আখ চাষে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আখের বাম্পার ফলনও হয়েছে। ন্যায্য দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। খানসামার বিভিন্ন বাজারে আখের বেশ চাহিদা রয়েছে। এ উপজেলায় উৎপাদিত আখ সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় এর কদর অনেক বেশি। পাইকাররা এসব আখ উপজেলার বিভিন্ন বাজার থেকে কিনে বিভিন্ন জেলায় বিক্রি করেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৭ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আখের আবাদ হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর আখের ফলন ভালো। ভেড়ভেড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের কৃষক রণজিত রায় বলেন, লাভজনক হওয়ায় এ বছর ২০ শতাংশ জমিতে আখ চাষ করেছি। এতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। আগামীতে আরও বেশি চাষ করার পরিকল্পনা করেছি। ভেড়ভেড়ী ডাঙ্গাপাড়ার আখচাষি মোস্তফা কামাল বলেন, ৩ বছর ধরে আখের চারা চাষ করছি। এ বছর ১৬ শতক জমিতে ১৬ হাজার টাকা খরচ হয়েছে। ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা শও বিক্রি করেছি এবং করছি। একই এলাকার আরেক চাষি আব্বাস আলী বলেন, আমি অল্প কিছু জমিতে আখ চাষ করি। এখান থেকে কিছু আখ পাইকারের কাছে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছি। বাকি আখ নিজেই খুচরা দরে বিক্রি করি। ছোট আখ ৫০ থেকে ৬০ এবং বড় আখ ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি করি। বিক্রির টাকা থেকে সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে ১৫ হাজার টাকা। খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, ভৌগোলিক ও মাটির উর্বরতার কারণে উপজেলায় বিভিন্ন ফসলসহ আখ চাষ উপযোগী। তাই দিন দিন উপজেলায় বাড়তি লাভের আশায় আখ চাষে ঝুঁকছেন অনেক কৃষক। আখ চাষে উদ্যোগী কৃষকদের কৃষি দপ্তর থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X