কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ
১৫ আগস্ট

আ.লীগ ‘৩২’ অভিমুখে শোকযাত্রা করবে

পরিবর্তিত প্রেক্ষাপট
আ.লীগ ‘৩২’ অভিমুখে শোকযাত্রা করবে

আজ ১৫ আগস্ট। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রায় পুরো পরিবারসহ হত্যা করা হয়। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যান। পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনটি স্মরণ করবে।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা, দলের মন্ত্রী ও সংসদ সদস্যরা। কেউ কেউ দেশত্যাগ করেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সারা দেশে শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যুক্ত হয়ে নির্দেশনা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে।

দলীয় সূত্রে জানা যায়, শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সব সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের শোক দিবস উপলক্ষে নেওয়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়।

আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক কালবেলাকে বলেন, দলের পক্ষ থেকে সারা দেশে শান্তিপূর্ণভাবে শোক দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ভবন এবং সারা দেশে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৭টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এজন্য দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে শোকযাত্রার মাধ্যমে আসতে আহ্বান জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে মৌন মিছিল বের করা হবে। পরে বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

এদিকে, গোপালগঞ্জে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান কালবেলাকে বলেন, সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল শেষে শোকসভা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X