কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের গুঞ্জন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আসন্ন নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। সবচেয়ে বেশি আলোচনায় নতুন দলের সদস্য সচিব কে হচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কবে পদত্যাগ করছেন। এই মুহূর্তে নতুন দলের আত্মপ্রকাশ অনেকটা নির্ভর করছে এ দুটি সিদ্ধান্তের ওপর।

নতুন দল এবং নাহিদ ইসলামের পদত্যাগ চলতি সপ্তাহের যে কোনো সময় হওয়ার কথা জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সে সময় গাড়ির ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

এদিকে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।

সরকার ও নাগরিক কমিটির একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তাহলে দু-এক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। নতুন উপদেষ্টাও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, ‘সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছেন অনেক আগেই। আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে সরকার থেকে পদত্যাগ করব। আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি; সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আপনাদের সবাইকে জানাতে পারব।’

এদিকে সদস্য সচিব পদ নিয়েও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। এ পদে তিনজনের নাম বেশি আলোচনায় রয়েছে। তারা হলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সোমবার এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে বলে নাগরিক কমিটির একাধিক নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১০

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১১

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১২

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৩

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৪

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৫

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৬

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৮

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৯

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

২০
X