কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

ইউপি চেয়ারম্যানের ব্যাংক হিসাবে ১৪ হাজার কোটি টাকার লেনদেন

দুদকের মামলা
ইউপি চেয়ারম্যানের ব্যাংক হিসাবে ১৪ হাজার কোটি টাকার লেনদেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ মাহমুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন ও ব্যাংকে সাড়ে ১৪ হাজার কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এ ছাড়া চেয়ারম্যানের ১২ হাজার টাকা বেতনের কর্মচারী মো. মহসিন মোল্লার ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি টাকার বেশি লেনদেন পাওয়া গেছে। দুদক এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গতকাল বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইউপি চেয়ারম্যান লাক মিয়া ভিজিডি, ভিজিএফ, এলজিএসপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোরপূর্বক ভূমি দখল ও মাদক ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। দুদক বলছে, এই অর্থ মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অবৈধ। সংশ্লিষ্ট সব ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, লাক মিয়ার ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার সম্পদ রয়েছে, যার উৎস বৈধ নয়। তিনি এ সম্পদ নিজ দখলে রেখেছেন। এ ছাড়া ৪৯টি ব্যাংক হিসাবে চেয়ারম্যান থাকাকালীন সময়ে ১৪ হতাজার ৩৭৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। দুদক বলছে, এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: লাক মিয়ার স্ত্রী মোসাম্মৎ মাহমুদা বেগম স্বামীর যোগসাজশে ১৪ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ১৪টি ব্যাংক হিসাবে ২৩০ কোটি ৬৯ লাখ টাকা জমা এবং ২৩০ কোটি ৪৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। মোট ৪৬১ কোটি ১৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

কর্মচারী মোহসিন মোল্লার সন্দেহজনক লেনদেন: লাক মিয়ার অধীনে কর্মরত ১২ হাজার টাকা বেতনের কর্মচারী মো. মহসিন মোল্লা এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড ও এম/এস এনআরবি ট্রেডার্সের মালিক। তার ১৪টি ব্যাংক হিসাবে ১০ হাজার ৩২২ কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। দুদক তার ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুদকের অনুসন্ধানে দেখা গেছে, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৫ কোটি ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ১১টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ টাকা জমা এবং ১৪ কোটি ৬২ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। মোট ৩২ কোটি ১৮ লাখ টাকা স্থানান্তর ও রূপান্তর হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে পৃথক মামলা: টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে, যেখানে টিপু মুনশিকেও আসামি করা হয়েছে।

টিপু মুনশির মেয়েদের ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেন: টিপু মুনশির মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশির নামে একাধিক ব্যাংক হিসাব পাওয়া গেছে। তারা বিভিন্ন কোম্পানির পরিচালক এবং তাদের নামে থাকা শেয়ারের উৎস নিয়ে দুদক নতুন তদন্ত শুরু করেছে।

দুদক বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X