কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
রাজ সাক্ষ্যে আল-মামুন

সমন্বয়কদের এনে মানসিক চাপ দিয়ে নির্যাতন করা হয়

সমন্বয়কদের এনে মানসিক চাপ দিয়ে নির্যাতন করা হয়

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতি রাতে ‘কোর’ কমিটির বৈঠক হতো। এই বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। সে সময় ডিবিপ্রধান হারুন অর রশিদের সঙ্গে কামালের গভীর সম্পর্ক ছিল। তিনি হারুনকে খুব কর্মতৎপর ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করতেন। এসব বলেছেন সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তিনি এ সাক্ষ্য দেন।

সাবেক পুলিশপ্রধান বলেন, আন্দোলন দমনে ১৯ জুলাই থেকে নিয়মিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠক হতো। আমি ছাড়াও বৈঠকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, অতিরিক্ত সচিব টিপু সুলতান ও রেজা মোস্তাফা, এসবিপ্রধান মনিরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিজিবির ডিজি, আনসার ডিজি, এনটিএমসি ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিজিএফআই ও এনএসআই প্রধান উপস্থিত থাকতেন। বৈঠকে আন্দোলন দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হতো।

তিনি আরও বলেন, এরকম এক বৈঠকে সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের তুলে আনার প্রস্তাবটি আসে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। পরে সমন্বয়কদের আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখানেই সরকারের সঙ্গে আপস করতে বিভিন্নভাবে মানসিক নির্যাতনসহ চাপ দেওয়া হয়। এমনকি তাদের আত্মীয় স্বজনকেও তুলে আনা হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের জন্য টেলিভিশনে বিবৃতি দিতে বাধ্য করা হয়।

রাজ সাক্ষ্যে মামুন বলেন, কোর কমিটির বৈঠকে তাদের আটকের বিষয়ে আমি বিরোধিতা করি; কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে ডিবির হারুনকে দায়িত্ব দেওয়া হয়। হারুনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের গভীর সম্পর্ক ছিল। তিনি হারুনকে জিন নামে ডাকতেন। তাকে খুব কর্মতৎপর ও সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে খুব কার্যকর মনে করতেন সাবেক মন্ত্রী।

এর আগে বক্তব্যের শুরুতে গণহত্যার শিকার প্রত্যেক পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়ে আব্দুল্লাহ আল-মামুন বলেন, আমি ৩৬ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশের চাকরি খুবই ট্রিকি চাকরি। সবসময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে; কিন্তু চাকরি জীবনে আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি। আমি যথেষ্ট মানবিকতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। তবে চাকরি জীবনের শেষ পর্যায়ে এত বড় গণহত্যা আমার দায়িত্বে থাকতে সংঘটিত হয়েছে। এসবের দায় আমি স্বীকার করছি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এ গণহত্যা সংঘটিত হয়। তিনি বলেন, আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটন হলে বাকি জীবনটা কিছুটা হলেও অপরাধবোধ থেকে মুক্তি পাব। বৈষম্যরিবোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকারের আদেশে ছাত্র-জনতার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করে আহত-নিহত করায় পুলিশপ্রধান হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এ জন্য অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

১১তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X