ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

উদ্ধার হওয়া ইজিবাইকসহ গ্রেপ্তার শফিউল ইসলাম। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ইজিবাইকসহ গ্রেপ্তার শফিউল ইসলাম। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল ইসলাম (৩৬) উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পার্শ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। সেখান থেকে ঘুরে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্য এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সঙ্গে ভাব গড়ে তোলেন। একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তার ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১১

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৩

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৪

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৫

আজকে স্বর্ণের বাজারদর

১৬

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৭

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৮

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৯

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

২০
X