স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

সুস্মিতা। ‍ছবি : সংগৃহীত
সুস্মিতা। ‍ছবি : সংগৃহীত

মাত্র ষোলো বছর বয়সে থেমে গেলো প্রাণবন্ত হাসি, স্বপ্নভরা চোখ। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা ঢাকার একটি হাসপাতালে সোমবার দুপুরে মারা যান। যশোর ও ঢাকায় দীর্ঘ চিকিৎসা চললেও সুস্থ হয়ে আর মাঠে নামা হয়নি সম্ভাবনাময়ী এই ফুটবলারের।

জানা যায়, প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার পর থেকেই সুস্মিতার অসুস্থতা শুরু হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, ঘুমের ওষুধের প্রভাবে কিডনিতে জটিলতা তৈরি হয়। আর সেই জটিলতার সঙ্গেই শেষ লড়াইটা হেরে গেলেন তিনি।

ফুটবলে সুস্মিতার নেতৃত্বগুণ আর খেলায় দক্ষতা তাকে মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে পরিচিতি এনে দেয়। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সবার চোখের মণি সুস্মিতা আজ নেই। হরিরামপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ।

হরিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি সুস্মিতা ছিলেন পরিবারের গর্ব। কৃষক বাবার সংসারে বেড়ে ওঠা এ মেয়েটি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও একের পর এক কৃতিত্ব অর্জন করেন। ক্রিকেট ও ব্যাডমিন্টনে সাফল্য থাকলেও ফুটবলেই তার প্রতিভা সবচেয়ে উজ্জ্বলভাবে বিকশিত হয়। বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক জয় এনে দিয়ে তিনি হয়ে ওঠেন জেলার নারী ফুটবল দলের অধিনায়ক। সতীর্থদের কাছে তিনি ছিলেন দৃঢ়চেতা অধিনায়ক, মাঠে নেতৃত্বে কঠোর এবং মাঠের বাইরে প্রাণবন্ত হাসিতে সবার আপনজন।

সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, 'প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।'

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১০

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১১

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১২

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৩

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৪

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৫

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৬

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৮

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৯

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X