সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বেড়িবাঁধের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

বেড়িবাঁধের পাশে পড়েে আছে বিজন কুমার দে নামের এক বৃদ্ধের মরদেহ। ছবি : কালবেলা
বেড়িবাঁধের পাশে পড়েে আছে বিজন কুমার দে নামের এক বৃদ্ধের মরদেহ। ছবি : কালবেলা

সাতক্ষীরার আশাশুনিতে বিজন কুমার দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজন কুমার দে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দের ছেলে।

নিহতের ভাই স্কুল শিক্ষক রঘুনাথ দে বলেন, ভাই বিজন কুমার দে সন্ধ্যার দিকে স্থানীয় পাইথলি বাজারে যায়। স্ত্রী আগেই মারা যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। তার পুত্রবধূ রাতে ঘরে খাবার রেখে আসতে। তিনি বাড়ি এসে খেয়ে নিতেন। কিন্তু বুধবার সকালে ঘরে গিয়ে দেখা যায়, খাবার যেভাবে রাখা ছিল সেভাবেই রয়েছে। তিনি রাতে বাড়িতে ফেরেননি। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, পাশের কুন্দড়িয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে রয়েছে।

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X