কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সব সময় হাত-পা কেন ঘামে, কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই আছেন যাদের হাত-পায়ের তালু প্রায়ই ঘামে। কেউ পরীক্ষার সময়, কেউবা লিখতে বসলে টের পান—হাতের তালু যেন ভিজে যাচ্ছে ঘামে। আবার অনেকেরই পায়ের তালুও একইভাবে ঘেমে যায়। এটা শুধু গরমের সময় না, শীতকালেও অনেকের সঙ্গে এমনটা হয়।

অনেকের মনেই প্রশ্ন—আসলে কেন এমনটা হয়? এটা কি কোনো অসুস্থতার লক্ষণ?

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী। চলুন জেনে নেওয়া যাক কী বলছেন তিনি।

কেন হাত-পা ঘামে?

ডা. মারুফা জানান, হাত ও পায়ের তালু ঘামার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন:

- ভিটামিনের ঘাটতি

- থাইরয়েড হরমোনের সমস্যা

যদি কারও শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা বেশি হয়, তাহলে হাত-পায়ের তালু বেশি ঘামতে পারে।

কী লক্ষণ দেখলে সচেতন হবেন?

শুধু হাত-পা ঘামলেই যে থাইরয়েডের সমস্যা আছে, তা নয়। এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন—

ওজন হঠাৎ কমে যাওয়া

ক্ষুধা বেড়ে যাওয়া

বুক ধড়ফড় করা (হার্টবিট বাড়া)

এসব উপসর্গ থাকলে এটা থাইরয়েডের লক্ষণ হতে পারে।

করণীয় কী?

যদি নিয়মিত হাত ও পায়ের তালু ঘামে এবং তার সঙ্গে অন্য কোনো উপসর্গও দেখা যায়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দরকার হলে কিছু পরীক্ষা-নিরীক্ষাও করিয়ে দেখা উচিত সমস্যার মূল কারণ কী, তারপর অনুযায়ী চিকিৎসা নেওয়া ভালো।

সূত্র : মিডিয়াম

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ জুলাই থেকে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

চেয়ারম্যানের বাড়ির সামনেই বেহাল সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X