বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সভা
‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা

‘মব জাস্টিসের’ ঘটনাগুলো সরকারকে বিব্রত করছে জানিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের তা প্রতিহত করার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য প্রশাসনের যা যা করার তার সবই করতে বলা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব এমন নির্দেশ দেন বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত সভায় দেশের আট বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) যুক্ত ছিলেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম সভায় যোগ দিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

বৈঠকসূত্র জানায়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের বলা হয়েছে। তারাও এসব নির্বাচন নিয়ে তাদের কঠোর অবস্থানের কথা উপদেষ্টা ও সচিবকে জানিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুয়াড়িরা যেন সক্রিয় হতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে বলা হয়েছে। চলমান ‘ডেভিল হান্ট’ যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে বলা হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব। গ্রেপ্তারকৃত কোনো অপরাধীকে কেউ ছাড়িয়ে নিতে এলে যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী হামলা কিংবা ধর্মীয় উসকানি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন এসপি ও ডিসিরা। তাদের এমন বক্তব্যের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব কঠোর বার্তা দিয়ে বলেন, দুর্গাপূজায় কেউ যেন উসকানি কিংবা প্রতিমা ভাঙচুর করতে না পারে, তা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গেই নিশ্চিত করতে হবে।

পূজা যেন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে হয়, তা স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনীতিবিদদের সহযোগিতা নিয়ে সব অপতৎপরতা রোধ করতে হবে। হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। তাদের নিরাপত্তায় যেন কোনো কার্পণ্য না হয় তা নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনে ১৮ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব পূজামণ্ডপে যাতায়াতের রাস্তা ব্যবহারের অনুপযোগী, সেসব রাস্তা সাময়িক মেরামতের নির্দেশও দিয়েছেন উপদেষ্টা ও সচিব।

একজন বিভাগীয় কমিশনার কালবেলাকে জানান, আসন্ন দুর্গাপূজা, ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। কর্মকর্তারা যেন নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব। তা ছাড়া পুলিশকে আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে। পুলিশ এখনো সক্রিয় হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে না বলে মনে করছে সরকার। আমাদের সে বার্তা দেওয়া হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X