বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি চুক্তির আগে-পরে ইউক্রেনকে সহযোগিতায় প্রস্তুত যুক্তরাজ্য ও মিত্র দেশ 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি

যুদ্ধ বন্ধে আলোচনার আগে ও পরে ইউক্রেনকে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাজ্য ও তার মিত্র দেশ। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বিবিসি।

প্যারিসে শীর্ষ পর্যায়ের এক বৈঠকের পর ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি বিবিসি কিয়েভকে বলেন, শান্তি চুক্তি বাস্তবায়িত হলেও ইউক্রেনের মিত্ররা দেশটির আকাশ, সমুদ্র ও ভূমির নিরাপত্তায় সহযোগিতা করবে।

তবে চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কঠোর এক বার্তা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে যদি ইউক্রেন আলোচনার টেবিলে না আসে তাহলে অস্ত্রের ভাষা ব্যবহার করেই এ যুদ্ধ শেষ করতে হবে।

হ্যালি বলেন, পুতিনের কথায় দম্ভ প্রকাশ পেয়েছে। সঙ্গে তিনি এও বলেন—রাশিয়া চাপের মধ্যে রয়েছে। এ ছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন। কারণ ট্রাম্প পুতিনকে আলোচনার টেবিলে আসার সুযোগ দিয়েছেন। যদিও গত মাসে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বেশ সমালোচনা হয়।

গত মঙ্গলবার পুতিনের ওপর আবারও হতাশা ব্যক্ত করেন ট্রাম্প। যদি এর আগেও এমনটি ঘটেছে। এ ছাড়া ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রস্তাব বাতিল করলে রুশ প্রেসিডেন্টের ওপর শাস্তি আরোপ করার হুমকি দিয়েছেন। অন্যথায় শান্তি আলোচনার জন্য তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে জানান।

বুধবার যখন পুতিনকে প্রশ্ন করা হয় ইউক্রেন যুদ্ধ শিগগির শেষ হবে কি না, জবাবে তিনি বলেন, একটি টানেলের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে। পুতিন বলেন, স্বাভাবিক জ্ঞান থাকে তাহলে আলোচনার টেবিলে এসে এ যুদ্ধের ইতি ঘটানো উচিত। অন্যথায় আমরা আরও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণ করব।

গত সপ্তাহে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ অভিযোগ করেন, পুতিন ট্রাম্পকে নিয়ে খেলছেন। তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি বলেন, যুদ্ধে বন্ধে রাশিয়ার অর্থনীতির ওপর অপরোধ আরোপ এবং পুতিনের ওপর আরও বেশি চাপ প্রয়োগের পাশাপাশি অন্য পথও খোলা রেখেছেন ট্রাম্প।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X