বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউতে কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা, যা জানা গেল

ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত
ফরিদা পারভীন। ছবি : সংগৃহীত

ফের গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একাধিকবার বমি করার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অবস্থা জটিল দেখে আইসিইউতে স্থানান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। ফুসফুসের সমস্যা ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত তিনি। সাম্প্রতিক সময়ে শ্বাসকষ্ট ও বমি বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ বেশ কয়েকজন উপদেষ্টা নিয়মিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এবারই প্রথম নয়, চলতি বছরের জুলাই মাসের শুরুতেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেবারও তাকে আইসিইউতে নিয়ে একাধিক মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা হয়। পরে সুস্থ হয়ে ২১ জুলাই তিনি বাসায় ফেরেন।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সংগীতাঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। শৈশব কেটেছে কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গাওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তী সময়ে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালন সংগীতে তালিম নেন তিনি।

বাংলাদেশের সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক পেয়েছেন। এ ছাড়া ২০০৮ সালে জাপান সরকারের পক্ষ থেকে লাভ করেন ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকার স্বীকৃতিও পান তিনি।

ফরিদা পারভীন শিশুদের লালন সংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ প্রতিষ্ঠা করেছেন, যা এখনও এই ধারার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X